# সারপ্রাইজ ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই সারাদিনের যাবতীয় ক্লান্তি দূর হয়ে গেল সালমানের। ভিতরে তার প্রতিক্ষায় আছে রুপা। সালমানের সদ্যবিব...
ফ্ল্যাটের সামনে দাঁড়াতেই সারাদিনের যাবতীয় ক্লান্তি দূর হয়ে গেল সালমানের। ভিতরে তার প্রতিক্ষায় আছে রুপা। সালমানের সদ্যবিবাহিত সুন্দরী স্ত্রী। এখনো বিয়ের গন্ধ যায়নি তাদের গা থেকে। অফিস যেতেই ইচ্ছে করেনা সালমানের। কিন্তু বাধ্য হয়েই দিনগত পাপক্ষয় করতে যেতেই হয়। আজ খুব সুন্দর ডায়মন্ড রিং এনেছে সে। রুপাকে সারপ্রাইজ দেবে। কলিংবেল না টিপে ডুব্লিকেট চাবি দিয়ে সন্তর্পণে দরজা খুলে ভিতরে ঢুকল সালমান। কিন্তু এ কি? এত অন্ধকার কেন! সারা ফ্লাটে একটাও আলো জ্বলছে না কেন? রুপাই বা কোথায়? সবসময়ের কাজের লোক নীপাই বা কোথায়? একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ঘন কালো অন্ধকারটা যেন গ্রাস করতে আসছে। ঘরের বাতাস ভারী হয়ে আছে। সালমান কয়েকবার রুপার নাম ধরে ডাকল। কিন্তু কোন প্রত্যুত্তর পেলো না। হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে সালমানের। গলা শুকিয়ে কণ্ঠরোধ হওয়ার আগে মনের সমস্ত জোর একত্র করে ডাকলো, রুপা-পা-আ-আ ...!
কোনো সাড়াশব্দ না পেয়ে সামনে এগোয় সালমান। বসার রুমে গিয়ে নিজের যা দেখে, তাতে সে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে যায়! চোখকেই বিশ্বাস করতে পারে না সালমান, এটা তার ফ্ল্যাট না স্বর্গের নন্দন কানন? রক্তরাঙা, শিমুল, পলাশ আর গোলাপের মেলা বসেছে যেন। মোমবাতির নরম পেলব আলোয় সে দেখে বসার ঘরের প্রতিটি কোনো ভীষণ যত্ন করে সাজানো। আর তার মাঝে লাল শিফনের শাড়ি পরে লাস্যময়ী ভঙ্গিতে হাতে মোমবাতির স্ট্যান্ড ধরে অপ্সরার মত দাঁড়িয়ে আছে রুপা। সালমান অপার বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। এত সব আয়োজন মেয়েটা করল কি করে কে জানে! তবে একটা বিষয়ে সালমান আজ নিশ্চিত হয়ে গেল যে, রুপা সম্পুর্ণ রূপে নিজের শরীর শুধু নয়, মনটাও সালমানের কাছে সমর্পণ করেছে। না হলে এভাবে সালমানকে সারপ্রাইজ দেওয়ার প্লান করত না। রুপার গাঢ় লাল লিপিস্টিকে রাঙানো ঠোঁটে দুষ্ট হাসির ছোঁয়া। ক্ষুধা-তৃষ্ণা ভুলে সালমান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রুপার দিকে। এখন অন্য এক তৃষ্ণায় কাতর সে। সোফার ওপর ব্যাগটা ছুঁড়ে ফেলে রুপার দিকে এগিয়ে যায় সে। বাহুবন্ধি করে নেয় রুপাকে। বাহুবন্ধনে আবদ্ধ রুপা তার কাজল-টানা চোখ দু'টি সালমানের চোখে রেখে বলে, কেমন সারপ্রাইজ দিলাম?
সালমান বলে, ওয়ান্ডারফুল! বাট হঠাৎ এই নগন্য মানুষটার প্রতি মহারাণীর এত দয়ার কারণ জানতে পারি?
রুপা মুখে ঈষৎ হাসি টেনে লাজুক ভঙ্গিতে বলে, আজ যে ভ্যালেন্টাইন'স ডে।

COMMENTS